কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচাপায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র শিব শংকর দাসের সুচিকিৎসা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের ব্যবস্থা করা এবং বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।গত রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বাস শিব শংকর দাসকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। শংকর বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।মানববন্ধন শেষে শংকরের সহপাঠী অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল আমিন তাঁদের দাবির প্রসঙ্গে বলেন, ‘আহত শিক্ষার্থীর চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করতে হবে। সেই সঙ্গে দোষীদের শাস্তি নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন চালু করতে হবে।’ শিব শংকর দাসের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা গত সোমবার বিশেষ প্রার্থনার আয়োজন করেন। সে জন্য ওই দিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা হয়নি।