কুমিল্লা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত, হবে ২৬ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিবার্য কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন আজ মঙ্গলবার অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা ২৬ মে শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কুমিল্লা বোর্ডের অধীনে আজ গার্হস্থ্য অর্থনীতিসহ কয়েকটি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। মন্ত্রণালয় অনিবার্য কারণের কথা বললেও মূলত কুমিল্লা বোর্ডের অধীন নোয়াখালীতে স্থানীয় বিএনপি আজ সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় পরীক্ষা পেছানো হয়েছে।