কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া যান চলাচল এক দিন বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়কের কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার মধ্যে দুটি বেইলি সেতু স্থাপন করা হবে। এ কারণে আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে কাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর এলাকায় বিধ্বস্ত কালভার্টের ওপর দুটি বেইলি সেতু নির্মাণ করা হবে। তাই ওই মহাসড়ক ব্যবহারকারীদের বিকল্প পথে যাতায়াত করতে হবে। সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। সওজ সূত্রে জানা গেছে, ওই সময় হালকা যানবাহন ব্রাহ্মণবাড়িয়ার কসবা-কুমিল্লার ফকিরবাজার হয়ে সালদা নদী সড়ক ব্যবহার করবে। একই সঙ্গে কুমিল্লা থেকে সিলেটগামী ভারী যানবাহন নারায়ণগঞ্জের কাঁচপুর হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচল করবে।