কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে ২৪ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার (২৩ জুন) সন্ধ্যা ছয়টা পর্যন্ত কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। সড়কের মুকিমপুর এলাকায় উভয়মুখী যানবাহন চলাচলের জন্য দুটি বেইলি সেতু স্থাপন করা হবে। ওই সময়ের মধ্যে হালকা যানবাহনকে কসবা-সালদা নদী-ফকিরবাজার সড়ক দিয়ে চলাচল করতে হবে। ভারী যানবাহনকে কাঁচপুর হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাতায়াত করতে হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। জানা যায়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পর্যন্ত ৪০ কিলোমিটার জাতীয় মহাসড়ক রয়েছে। ওই মহাসড়কের মুকিমপুর এলাকায় সেতু বিধ্বস্ত অবস্থায় রয়েছে।