কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রকাশনা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশব্যাপী বিজ্ঞান সংস্কৃতির বিকাশ হোক’—এ স্লোগান নিয়ে বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকাল ১০টায় কলেজের জিয়া অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা হয়। রসায়ন বিভাগের সভাপতি মো. মেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী ও রসায়ন সমিতির সভাপতি নূরুল হক বিপ্লব। এ সময় বিভাগীয় প্রকাশনা বর্ণালীর মোড়ক উন্মোচন করা হয়। রসায়ন বিভাগের শিক্ষার্থীরা বর্ণালীর রং সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে দেশের জন্য কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।