কুমিল্লা মেডিকেল কলেজ খুলছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কুমিল্লা মেডিকেল কলেজ আজ শনিবার খুলছে। জানানো হয়েছে, আজ সকাল আটটায় কলেজের সব ছাত্রাবাস খুলে দেওয়া হবে। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে গত বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। পরদিন রাতে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়। কাউন্সিলের সভাপতি ও কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত সদস্যরা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে জড়িত ব্যক্তিদের অপরাধ অনুযায়ী সাজার ব্যাপারে একমত হন।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা