কুমিল্লায় দিনের অধিকাংশ সময় শহরের বিভিন্ন এলাকায় গ্যাস না থাকার কারণে গৃহিণীরা দুর্ভোগ পোহাচ্ছেন। এ ছাড়া শতাধিক সুউচ্চ দালান হলেও এগুলোতে এখনো গ্যাসের সংযোগ মেলেনি। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে এ পর্যন্ত ২৫ হাজার গৃহস্থালি গ্যাসের আবেদন জমা রয়েছে। গ্যাসের সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত থাকায় নতুন করে আর কোনো আবেদন করার সুযোগ হয়নি।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, ২০১০ সালের জুলাই মাস থেকে বাসাবাড়িতে গৃহস্থালি গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। একই সঙ্গে ২০০৯ সালের সেপ্টেম্বর মাস থেকে শিল্পকারখানায় গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। ওই সময়ের আগে গৃহস্থালি গ্যাসের জন্য ২৫ হাজার এবং আটটি সিএনজি ফিলিং স্টেশনের জন্য গ্যাসের আবেদন করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা গ্যাসের সংযোগ না পাওয়ায় তিনটি কোম্পানি উ ৎ পাদনে যেতে পারছে না। তার ওপর ১৯৮০-৮১ সালের স্থাপনা দিয়ে গ্যাস প্রবাহিত হচ্ছে। দীর্ঘদিন গ্যাসের পাইপলাইন রক্ষণাবেক্ষণ না করার কারণে গ্যাসের চাপ দিন দিন কমে যাচ্ছে। এ অবস্থায় কুমিল্লা মহানগরের বিভিন্ন এলাকার গ্রাহকেরা সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত গ্যাস পাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা মহানগরের পশ্চিম বাগিচাগাঁও, ধর্মপুর, অশোকতলা, রেসকোর্স ও বিষ্ণুপুর এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। এ অবস্থায় চুলায় গ্যাস পাওয়া যাচ্ছে না।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ ক ম আবদুস সালাম বলেন, প্রতিদিন কুমিল্লা অঞ্চলে ৩০ থেকে ৩২ মিলিয়ন ঘনফুট গ্যাসের দরকার। কিন্তু পাওয়া যাচ্ছে ২৩ মিলিয়ন ঘনফুট। গ্যাসের প্রধান পাইপলাইনে চাপ কমে যাওয়ায় ওই কৃত্রিম সংকট দেখা দিয়েছে।তিন সিএনজি ফিলিং স্টেশনকে জরিমানা: গ্যাসের মিটার কারচুপি ও টেম্পারিংয়ের অভিযোগে কুমিল্লার তিন ফিলিং স্টেশনকে এক কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আদর্শ সদর উপজেলার মাস্টার অ্যান্ড সন্স সিএনজি ফিলিং স্টেশনকে ৬৩ লাখ টাকা, একই এলাকার ইস্টার্ন ট্রেনিং ফিলিং স্টেশনকে ৪৬ লাখ টাকা এবং সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী হাকিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়। এর বাইরে তাজ ফিলিং স্টেশনেরও সংযোগ বিচ্ছিন্ন করা হয়।র আওতাভুক্ত বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী জেলায় ৮৫টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে ৫৬টি কুমিল্লা জেলায় অবস্থিত। র কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে গ্যাস চুরি হচ্ছে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে নিশ্চিত করেন। এ ব্যাপারে র ব্যবস্থাপনা পরিচালক আ ক ম আবদুস সালাম বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি জরিমানাও করা হয়েছে।সাক্ষা ৎ কার দেওয়ায় চাকরি থেকে বরখাস্ত: দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে গ্যাস চুরির ঘটনায় সাক্ষা ৎ কার দেওয়ায় র মেন্টেনেন্স বিভাগের টেকনিশিয়ান আকতার হোসেনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ৯ সেপ্টেম্বর তিনি এনটিভিতে একটি সাক্ষা ৎ কার দেন। এরই পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর বাখরাবাদ কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে। র সংস্থাপন শাখার উপমহাব্যবস্থাপক ম. মকবুল হোসাইন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘কুমিল্লায় বিভিন্ন সিএনজি স্টেশন অবৈধভাবে গ্যাস ব্যবহারের সুবিধার বিনিময়ে মিটার টেম্পারিং বা মিটার কারচুপির মাধ্যমে গ্যাস চুরি করছে। কোম্পানির সহকারী ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তা থেকে ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা কোটি কোটি টাকা অবৈধ পন্থায় উপার্জন করেন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটি প্রচার মাধ্যমে কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ন করে উদ্দেশ্যমূলকভাবে এমন বক্তব্য দেওয়া শৃঙ্খলাপরিপন্থী। তাই আপনাকে (আকতার হোসেনকে) চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’ আকতার হোসেন বরখাস্তের চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।