কুমিল্লা শহরে শিবিরের ছাত্রাবাস থেকে পাইপ-পাথর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের ধর্মপুরের তোয়া হাউজিং এলাকার দুটি ছাত্রাবাস থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ৪০টি পাইপ, এক বস্তা পাথর ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তোয়া হাউজিং এলাকায় ছাত্রশিবিরের বেশ কয়েকটি ছাত্রাবাস রয়েছে। এসব ছাত্রাবাসে দীর্ঘদিন থেকেই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিলেন। গতকাল দুপুরে পুলিশ ওই এলাকার দুটি ছাত্রাবাসে তল্লাশি চালায়। এর মধ্যে আল-ফাতাহ হাউসে তল্লাশি চালিয়ে পুলিশ আড়াই ফুট লম্বা ৪০টি স্টিলের পাইপ, জিহাদি বই, ১৩টি বাইসাইকেল ও ২০টি চেয়ার উদ্ধার করে। পরে নিরিবিলি ছাত্রাবাস থেকে এক বস্তা পাথর উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ছাত্রশিবিরের কুমিল্লা শহর শাখার সভাপতি নাছির আহাম্মদ মোল্লা বলেন, ‘ছাত্রাবাস থেকে সাইকেল নিয়ে যাওয়ার নিন্দা জানাচ্ছি। যেসব পাইপ ও পাথর পাওয়া গেছে, সেগুলো আমাদের নয়, পাশের বাড়ির।’