কুমিল্লা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম মিয়াকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। আগের চেয়ারম্যান কুণ্ডু গোপী দাসের মেয়াদ শেষ হওয়ায় নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার আগে আবুল কাশেম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক ছিলেন।