কুমিল্লা শিক্ষা বোর্ডের সুবর্ণজয়ন্তী উৎসব কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে কাল শনিবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব। ওই দিন সকাল নয়টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে দুই হাজার ১৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বোর্ডের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব ও বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস ও সচিব মো. অলিউর রহমান, সুবর্ণজয়ন্তী উৎসবের আহ্বায়ক আমীর আলী চৌধুরী, বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল চন্দ্র রায় প্রমুখ।