কুমিল্লা সরকারি কলেজে মিছিল ভাঙচুর অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সরকারি কলেজের এক শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীকে একজন শিক্ষক ঘুষি মারার ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবারও ক্যাম্পাসে মিছিল ও ভাঙচুর করেছে কলেজ শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ থেকে বের করে দিয়ে প্রধান ফটকে ঘণ্টাখানেক তালা দিয়ে রাখেন।গত সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়ায় ঢিল মারার অভিযোগে কলেজের স্নাতক বিবিএস (বিকম) প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী জামিল মিয়াকে ঘুষি মারেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আজহারুল ইসলাম। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিনও কলেজে ভাঙচুর চালায় ছাত্রলীগ।