কুমিল্লা সরকারি কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া এবং শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামানের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আহ্বায়ক মো. হারুনুর রশিদ পাটোয়ারী, কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান আজহারুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক মাসুম বিল্লাহ। এতে কলেজের বিভিন্ন বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, পড়াশোনার পাশাপাশি শিল্প, সাহিত্য ও খেলাধুলায় শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দময়কাজে সম্পৃক্ত থাকতে হবে। তিনি কলেজের বিভিন্ন সমস্যার সমাধান পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।