কুমিল্লা সিটি করপোরেশনের সচিবকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের সচিব মো. ছামছুল আলমকে রংপুর সিটি করপোরেশনের সচিব পদে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১-এর জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই তথ্য জানানো হয়। ২ এপ্রিল ওই আদেশ এলেও এখন পর্যন্ত তিনি অবমুক্ত হননি।
এ ব্যাপারে সচিব মো. ছামছুল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।
নগর ভবন সূত্রে জানা গেছে, ছামছুল আলম ২০১১ সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা সিটি করপোরেশনের সচিব পদে যোগদান করেন। তাঁর বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য এবং আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের (ইউপিএইচসিপি-২) দায়িত্বে থাকাকালীন একজন ঠিকাদারের জামানতের ২ লাখ ৩০ হাজার টাকার চেক আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় করপোরেশনের ২৪ জন কাউন্সিলর দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন। গত ৩ মার্চ তাঁর বিরুদ্ধে তদন্তকাজ শুরু করে দুদক।