কুমিল্লা সিটি করপোরেশনে উন্নীত হওয়ায় আ.লীগের আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন ঘোষণা দেওয়ায় গতকাল সোমবার বিকেলে শহরে আনন্দ মিছিল হয়েছে। বিকেল সাড়ে পাঁচটায় জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং সন্ধ্যা ছয়টায় কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারীরা আলাদাভাবে শহরের কান্দিরপাড়ে আনন্দ মিছিল করেন। উভয় আনন্দ মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। গত রোববার কুমিল্লাকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। এরপর থেকেই শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়।