কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদে একটি সেতুর সংস্কারকাজ চলায় বিকল্প রাস্তায় মালভর্তি ট্রাক আটকে যাওয়ায় গতকাল বুধবার ভোর চারটা থেকে যান চলাচল বন্ধ থাকে। এতে সেতুর দুই পাশে পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ট্রাকটি সরিয়ে নিলে দুপুর একটায় পুনরায় যান চলাচলা শুরু হয়।খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস আগে সৈয়দাবাদ এলাকায় একটি ক্ষতিগ্রস্ত সেতুর সংস্কারকাজ শুরু হয়। এ জন্য একটি বিকল্প রাস্তা নির্মাণ করা হয়েছে। ওই বিকল্প সড়কে প্রতিদিনই গাড়ি আটকে যান চলাচল বন্ধ থাকে। গতকাল ভোর চারটায় ওই রাস্তায় কুমিল্লাগামী মালভর্তি ট্রাক আটকে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াহেদ জানান, সেতুর বিকল্প রাস্তার কারণে গাড়ি আটকে যায়নি। গাড়ির মালামাল অতিরিক্ত হওয়ায় গাড়ি আটকে যায়।