কুমিল্লা স্টেডিয়ামে শহীদ ধীরেন্দ্রনাথ ফটক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জন্য একটি ফটক নির্মাণ করা হবে। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক (সাক্কু) গতকাল বুধবার জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেন। ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল, সহসভাপতি দিলীপ কুমার পাল ও শিবলী নোমানী, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম ও মঞ্জুর কাদের, কোষাধ্যক্ষ শেখ সোহরাব উদ্দিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক, ক্রীড়া সংস্থার সদস্য নাদেরুজ্জামান ও শহর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী।বৈঠকে মেয়র মনিরুল হক বলেন, কুমিল্লার কৃতী সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে ফটক করার আমন্ত্রণ পেয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ধন্য হয়েছে। শিগগিরই ওই কাজ শুরু হবে।