কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে চান মোবাশ্বের আলম
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণ) আসনে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করতে চান নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া। গতকাল সোমবার প্রথম আলোর বিশাল বাংলার ৪ নম্বর পৃষ্ঠায় ‘কুমিল্লা-১০ আসনে বেকায়দায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে প্রকাশিত তাঁর বক্তব্যের পুনর্ব্যাখ্যা দিয়েছেন তিনি।
মোবাশ্বের আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘সীমানা পুনর্নির্ধারণের সময় রাজনৈতিক প্রেক্ষাপট এক রকম ছিল। বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। নাঙ্গলকোটে দীর্ঘদিন যাবৎ আমি বিএনপির রাজনীতি করছি। আন্দোলন- সংগ্রামে মাঠে থেকে বিএনপিকে সুসংগঠিত করছি। বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনেও চারদলীয় জোট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও আমি দল থেকে মনোনয়ন চাইব।
মোবাশ্বের আলম ভূঁইয়া আরও জানান, ওই আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ করছি। সুতরাং সীমানা পুনর্নির্ধারিত হওয়ায় আমি আর নির্বাচন করব না, এ কথা ঠিক নয়।’