কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন ৭ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন আগামী ৭ অক্টোবর। এ ছাড়া  স্থগিত থাকা নয়টি পৌরসভা ও ১৬১ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। আজ বৃহস্পতিবার কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকার এ ঘোষণা দেন।

৩০ জুলাই সাংসদ আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের সচিব জানান, ১৩ সেপ্টেম্বর কুমিল্লা-৭ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর। আর ৭ অক্টোবর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

ওই দিনই নয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিনটি ভাইস চেয়ারম্যান, একটি পৌরসভার মেয়র, তিনটি কাউন্সিলর ও সিটি করপোরেশনের পাঁচটি কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।