কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে বিভাগ ঘোষণাসহ চার দফা বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার কুমিল্লায় মানববন্ধন, মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন হয়েছে।বেলা ১১টায় শহরের কান্দিরপাড়ের বীরচন্দ্রনগর গণমিলনায়তনে ওই সংবাদ সম্মেলন এবং মতবিনিময় সভা হয়। বৃহত্তর কুমিল্লা গণদাবি পরিষদের উদ্যোগে ওই সভা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণদাবি পরিষদের আহ্বায়ক মোখলেছুর রহমান চৌধুরী বলেন, ‘অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণা, রাষ্ট্রীয় প্রয়োজনে দেশের পূর্বাঞ্চল নিয়ে কুমিল্লা প্রদেশ স্থাপন, কুমিল্লায় প্রকৌশল, কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ঢাকা-কুমিল্লার মধ্যে নতুন রেললাইন স্থাপন করতে হবে।’পরে কুমিল্লা টাউন হলের সামনে মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত, নারীনেত্রী পাপড়ি বসু, সুজনের সম্পাদক আলী আকবর মাসুম প্রমুখ।