কুমিল্লায় ইউনিয়ন ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লালমাই বাজারের দুলা মিয়া ম্যানশনে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এই শাখার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ, লালমাই শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।