কুমিল্লায় কাল পাল্টাপাল্টি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার জুমার নামাজের পর কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশ ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেল থেকে নগরে মাইকে প্রচার চালানো হচ্ছে। একই দিন বিকেল চারটায় কান্দিরপাড় পূবালী চত্বর থেকে ১০০ গজ অদূরে টাউন হল মাঠে সমাবেশ ডেকেছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন। সাংসদের ব্যক্তিগত কর্মকর্তা আবদুল আলিম বিষয়টি নিশ্চিত করেন।
১৮-দলীয় জোটের সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক আমিন উর রশিদসহ ১৮-দলীয় জোটের নেতারা। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘ বিএনপি টাউন হলের অদূরে পূবালী চত্বরে সমাবেশ ডেকেছে কি না, আমার জানা নেই। বিষয়টির খোঁজ নিচ্ছি।’