কুমিল্লায় ট্রাকচাপায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকের চাপায় চার পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে দরিয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জাহানারা বেগম (৬০), রানুয়ারা বেগম (৫৫), মনোয়ারা বেগম (৪৫) ও সালমা আক্তার (৩২)। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দরিয়ারপাড় এলাকায় এক বাড়িতে মিলাদ মাহফিলে অংশ নিয়ে ওই ব্যক্তিরা বাড়ি ফিরছিলেন। এ সময় কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন সালমা। হাসপাতালে নেওয়ার পথে নিহত হন অন্য তিনজন।