কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, তিন রুটে চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর এলাকায় আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনারবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।
এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও নোয়াখালী-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী এহসানুল হক ও হামিদুল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার তত্পরতা চালাচ্ছে। ট্রেনটি উদ্ধারে সময় লাগবে।