কুমিল্লায় ট্রেন চলাচল স্বাভাবিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা রেলওয়ে স্টেশনের কিছুটা দূরে লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে ফেলায় চট্টগ্রাম থেকে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে লাকসাম থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটির বগি উদ্ধার করে। কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সফিকুর রহমান ভূঁইয়া এ তথ্য জানান।
এর আগে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দৌলতপুর এলাকায় চট্টগ্রাম থেকে রংপুরগামী একটি মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ ঘটনায় লালমাই স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি ও কুমিল্লা স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।