কুমিল্লায় দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার দোতলা এলাকায় আজ মঙ্গলবার সকালে সিএনজিচালিত একটি অটোরিকশাকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলে অটোরিকশার তিনজন যাত্রী নিহত হন। তাঁরা সবাই একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন কাজী ইব্রাহিম (৩২), কাজী ফারুক (২৫) ও কাজী শরীফ (২৭)। তাঁদের বাড়ি চান্দিনার শালিকা গ্রামে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানিয়েছেন, সকাল সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনজনের লাশ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।