কুমিল্লায় পুলিশের পিকআপ ভ্যানে হামলা, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের শাকতলা এলাকায় পুলিশের খাবারবাহী একটি পিকআপ ভ্যানে হামলা চালিয়েছেন শিবিরকর্মীরা। এতে পুলিশের দুই কনস্টেবল আহত হন। তাঁদের কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন সুরুজ মিয়া ও মো. তপন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলো ডটকমকে বলেন, হামলাকারীরা শাকতলা এলাকায় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তবে কুমিল্লা মহানগরের ছাত্রশিবিরের সভাপতি মনীর আহমেদ বলেন, পুলিশ ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিলে রাবার বুলেট ছুড়েছে। তবে শিবির কোনো ধরনের হামলা চালায়নি।

এদিকে বুড়িচং থানার ওসি আমিরুল ইসলাম জানান, ভোর ছয়টার দিকে বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কয়েকটি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭টি রাবার বুলেট ছোড়ে।