কুমিল্লায় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর এলাকায় আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে আটকা পড়েছে। কুমিল্লা রেলস্টেশনে আটকা পড়েছে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন।

কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার প্রথম আলো ডটকমকে জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন্য বার্তা পাঠানো হয়েছে।