কুমিল্লায় বাস উল্টে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছে। আজ রোববার ভোর পৌনে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছে ৯ জন। তাদের মধ্যে পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, ওমর ফারুক (২৯) ও মাজেদা আক্তার (৬০)। তাঁদের মধ্যে ওমরের বাড়ি লাকসামে ও মাজেদার বাড়ি চৌদ্দগ্রামের কৃষ্ণপুর গ্রামে।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন।