কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বাঁশবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সাতজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।
আজ রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার সিদুলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
উপজেলার মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাহাবুদ্দিন বলেন, যাত্রীবাহী বাসটি ময়মনসিংহ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাঁশবাহী ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল। বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বাস ও ট্রাকের দুই চালকও রয়েছেন।