কুমিল্লায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লা আমদানির দাবিতে গতকাল শনিবার বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি কুমিল্লা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে ওই মানববন্ধন হয়। এতে ১৬টি উপজেলার প্রায় ২৫০টি ইটভাটার মালিকেরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভারত থেকে কয়লা আমদানি বন্ধ রয়েছে। কয়লা না পাওয়ায় ইট তৈরি করা যাচ্ছে না। আগামী এক মাসের মধ্যে কয়লা আমদানির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলন করা হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইট প্রস্তুতকারক মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি এমরানুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সমিতির সদস্য ইয়াছিন মিয়া প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা