কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। একই দিন চৌদ্দগ্রামে বাসের চাপায় অপর একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শিবপুর গ্রামের দেলোয়ার হোসেন (৪৫) এবং চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের মো. ওলিউল্লাহ (৪৩)।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, গতকাল সকাল ১০টার দিকে চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক দেলোয়ার হোসেন (৪৫) নিহত এবং ১০ জন আহত হন।
গতকাল সকাল আটটায় চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মো. ওলিউল্লাহ নিহত হয়েছেন।
নোয়াবাজার হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট নাজিম উদ্দিন বলেন, যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।