কুমিল্লার দুই উপজেলায় আজ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনঘোষিত গেজেট অনুযায়ী কুমিল্লার পাঁচটি সংসদীয় আসনের সীমানা বহাল রাখার দাবিতে জেলার নাঙ্গলকোট ও সদর দক্ষিণ উপজেলায় আজ মঙ্গলবার হরতাল পালন করা হবে। হরতালের সমর্থনে গতকাল সোমবার পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গত শুক্রবার বিকেলে এক জনসভা থেকে এই হরতালের ডাক দেয় সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদ। এদিকে সীমানা পুনর্নির্ধারণের বিরুদ্ধে আপত্তির ওপর আজ শুনানি হবে।জেলার ১৬টি উপজেলা নিয়ে মোট ১১টি সংসদীয় আসন রয়েছে। নির্বাচন কমিশনের গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করার পর জেলার পাঁচটি আসনের ব্যাপারে নির্বাচন কমিশন সচিবালয়ে আপত্তি দাখিল করা হয়। আসনগুলো হলো কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা), কুমিল্লা-২ (হোমনা ও তিতাস), কুমিল্লা-৭ (চান্দিনা ও বরুড়ার একাংশ), কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) এবং কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ)। তারই পরিপ্রেক্ষিতে আজ নির্বাচন কমিশন সচিবালয়ে আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।