কুমিল্লার বর্মন হাউসে হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মনের কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকার বসতভিটায় সাংস্কৃতিক কেন্দ্র (কালচারাল কমপ্লেক্স) নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাগপ্রধান বাংলা গান ও লোকসংগীতের খ্যাতিমান এই শিল্পীর স্মৃতিবিজড়িত স্থানটি রক্ষা পাবে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসক সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের কাছে ওই বাড়ির বর্তমান অবস্থা নিয়ে চিঠি লেখেন। ৩ মার্চ সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের কাছে কালচারাল কমপ্লেক্স নির্মাণের জন্য সাত কোটি ২০ লাখ ৯৮ হাজার ২৩৮ টাকা বরাদ্দ চাওয়া হয়।
জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, মন্ত্রণালয় থেকে অনুমোদন এলেই কাজ শুরু হবে।