কুমিল্লার বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান বিএনপি নেতার ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নম্বর বাকশীমূল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. হুমায়ুন কবিরের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে উপজেলা বিএনপি তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।সদর হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ুন কবির প্রথম আলোকে জানান, তিনি এবারও ২ নম্বর বাকশীমূল ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগের একজন নেতা নির্বাচন থেকে তাঁকে সরে দাঁড়াতে চাপ দিচ্ছেন। কয়েক দিন আগেও তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ওই নেতা ‘ধমক’ দেন বলে তিনি অভিযোগ করেন।