কুমিল্লার ব্যবসায়ী হাবিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আহসান হাবিব হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁদের গতকাল শুক্রবার রাজধানী ঢাকার দুটি স্থান থেকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ওই মামলার প্রধান আসামি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ ওরফে রাসেল, সাইফুল ইসলাম ও সন্দেহভাজন শওকত৷ হত্যাকাণ্ডের আট দিন পর তাঁরা ধরা পড়লেন৷ গতকাল বেলা সাড়ে তিনটায় ঢাকার মৌচাক এলাকার আনারকলি মার্কেট থেকে রাসেল ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়৷ শওকতকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়৷
কুমিল্লা কোতোয়ালি থানার এসআই ফিরোজ হোসেন জানান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞার নেতৃত্বে পুলিশের দুটি দল ও গোয়েন্দা পুলিশ (ডিবি) আনারকলি মার্কেটের চারতলা থেকে দুজনকে এবং উত্তরা থেকে একজনকে গ্রেপ্তার করে৷ তাঁদের ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে আসা হয়েছে৷