কুমিল্লার মেঘনায় ২০৭৩ অসহায় পেল খাদ্যসামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস পরিস্থিতিতে কুমিল্লার মেঘনা উপজেলার কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আমরা মেঘনাবাসী সামাজিক সংগঠন।

'মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে'—এই স্লোগানে করোনা দুর্যোগকালীন অসহায় শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে সংগঠনের উদ্যোগে 'মেঘনাবাসী করোনা ক্রাইসিস ফান্ড' নামে একটি সহায়তা তহবিল গঠন করা হয়। সামাজিক দূরত্বের বাধ্যবাধকতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তহবিলের ঘোষণা দেওয়ার পর দলমত নির্বিশেষে মেঘনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাহায্য দিতে এগিয়ে আসেন। এই তহবিল থেকে সংগঠনের সেচ্ছাসেবকেরা গত ১১ ও ১২ এপ্রিল মেঘনার প্রতিটি গ্রামের নিম্ন আয়ের পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এই তহবিলের সঙ্গে যুক্ত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সদস্য সেলিনা ইসলাম, অতিরিক্ত ডিআইজি  গাজি মোজাম্মেল হকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রবাসীরা।

মেঘনাবাসী করোনা ক্রাইসিস ফান্ডের সমন্বয়ক ও ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুজ্জামান বলেন, দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় আমরা প্রায় ২০৭৩ টি  অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী দিতে পেরেছি। তিনি  ফান্ডে অনুদান প্রদানকারীদের ধন্যবাদ দেন এবং সাধ্যমতো সবাইকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহবান জানান।