কুমিল্লার রূপসী বাংলা কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা রূপসী বাংলার কার্যালয়ে হামলার ঘটনায় গত বুধবার শহরের শীর্ষস্থানীয় সন্ত্রাসী জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, পুলিশ দুপুর ১২টার দিকে শহরের পুরাতন চৌধুরীপাড়া টিঅ্যান্ডটি কার্যালয়সংলগ্ন সড়ক থেকে জনিকে গ্রেপ্তার করে। এরপর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কোতোয়ালি মডেল থানার এসআই সাজ্জাদ হোসেন জানিয়েছেন, জনির বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় কমপক্ষে চারটি মামলা রয়েছে। তার বাড়ি শহরের ধর্মপুর এলাকায়।