কুমিল্লার রূপসী বাংলা কার্যালয়ে হামলার নিন্দা সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক রূপসী বাংলা কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাঁরা এ দাবি জানান।এর আগে গত সোমবার রাতে রূপসী বাংলা কার্যালয়ে এক প্রতিবাদ সভা হয়। সাংবাদিক আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে ওই সভায় দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ঘটনার নেপথ্যের ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।রূপসী বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আশিক অমিতাভ জানান, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা শহরতলির ধর্মপুর এলাকার হোসেন ড্রাইভারের ছেলে জনির নেতৃত্বে একদল যুবক পত্রিকা কার্যালয়ে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।