কুমিল্লায় অজিত কুমার গুহ স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক অজিত কুমার গুহ ছিলেন প্রগতিশীল চিন্তার বাহক। নতুন প্রজন্মকে তাঁর দর্শন ধারণ করে সমাজচিন্তায় মনোনিবেশ করতে হবে। কুমিল্লায় গতকাল শনিবার তাঁর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
১৯৬৯ সালের ১২ নভেম্বর অধ্যাপক অজিত কুমার গুহ মারা যান। কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের উদ্যোগে গতকাল সকালে মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে ওই স্মরণসভা হয়। কলেজের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। সাংসদ বলেন, অজিত কুমার ভাষা আন্দোলনসহ প্রগতিশীল নানা আন্দোলনে তৎপর ছিলেন। বর্তমান সরকার তাঁকে মরণোত্তর একুশে পদক দিয়ে সম্মানিত করেছেন। তাঁর কর্মযজ্ঞ ও চিন্তাকে এ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
স্মরণসভায় স্মারক বক্তৃতা দেন বিশিষ্ট গবেষক শান্তিরঞ্জন ভৌমিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. আবদুর রউফ ও এ কে এম আলকাসুর রহমান।