কুমিল্লা-মিরপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা গতকাল সোমবার দুপুরে দুই ঘণ্টা ধর্মঘট পালন করেছেন। জিপির (গেট পাস) নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে এ ধর্মঘট পালন করেন তাঁরা।সিএনজিচালিত অটোরিকশা-চালক সূত্র জানায়, কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ব্রাহ্মণপাড়ার মিরপুর যাওয়ার পথে জিপির নামে তাঁদের কাছ থেকে কমপক্ষে ১১০ টাকা চাঁদা আদায় করা হয়। ১৬ এপ্রিল থেকে এ চাঁদা আদায় শুরু হয়েছে। এ অবস্থা পুষিয়ে নিতে চালকেরা যাত্রীদের কাছ থেকে জনপ্রতি পাঁচ টাকা করে বেশি ভাড়া আদায় শুরু করেন। এতে যাত্রীদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা লেগেই থাকত। এর প্রতিবাদেই গতকাল দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, ওই সড়কে পাঁচ শতাধিক অটোরিকশা চলাচল করে। আগে এগুলোর কাছ থেকে ৮৫ টাকা করে জিপি আদায় করা হতো।বুড়িচং সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আবু তাহের স্বীকার করেন, সড়কের বুড়িচং, রাজাপুর, কালিকাপুর, সাদপপুর ও গুণপুর পয়েন্টে পাঁচ টাকা করে অতিরিক্ত জিপি আদায় করা হচ্ছে।