কুমিল্লায় অবৈধ প্রবেশকারী তিন ভারতীয় গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বড়জালা বিওপি (বর্ডার অপারেশন পোস্ট) এলাকা থেকে তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। তাঁরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া এলাকার নরেশ দেবনাথ (৩৫), তাঁর স্ত্রী কানন দেবনাথ (২৮) ও ফজর আলী (৩০)। গতকাল বুধবার বেলা একটায় পাঁচথুবী ইউনিয়নের সামনের সড়কে সিএনজিচালিত অটোরিকশা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।