কুমিল্লায় অ্যাসিডদগ্ধ সাতজনকে অনুদান প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় অ্যাসিডদগ্ধ পাঁচ নারী ও দুই পুরুষকে গতকাল সোমবার দুই লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এসিড সারভাইভারস ফাউন্ডেশনের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা এইড কুমিল্লার উদ্যোগে ওই অনুদান দেওয়া হয়।গতকাল বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলন কক্ষে জেলা প্রশাসক রেজাউল আহসান প্রধান অতিথি হিসেবে ওই অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন প্রমূখ ছিলেন।অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের মধ্যে চৌদ্দগ্রামের প্রতাপপুর গ্রামের রহিমা বেগম, দেবীদ্বারের রসুলপুর গ্রামের সাজেদা বেগম, বরুড়ার আরিফপুর গ্রামের নূরজাহান বেগম ও মুরাদনগরের চইলপুর গ্রামের কামাল উদ্দিন ৪০ হাজার টাকা করে, চৌদ্দগ্রামের জামুরা গ্রামের কুলসুম আক্তার ও চান্দিনার আবদুর রশিদ ৩৫ হাজার টাকা করে এবং দাউদকান্দির হাটচান্দিনা গ্রামের হালিমা বেগম ৪৫ হাজার টাকা অনুদান পান। গাভি ও গাড়ি কেনা এবং জমি বন্ধক রেখে চাষাবাদের জন্য তাঁদের ওই অনুদান দেওয়া হয়।