কুমিল্লায় আ.লীগ বিএনপির দুই পক্ষের পৃথক মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা হরতালের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার কুমিল্লায় আওয়ামী লীগের দুটি পক্ষ ও বিএনপির দুই পক্ষ আলাদাভাবে বিক্ষোভ মিছিল করে।

হরতালের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও তাঁর অনুসারীরা। দুপুর ১২টায় কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ থেকে মিছিল বের করে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুকের নেতৃত্বে তাঁর অনুসারীরা।

সকাল ১০টায় নগরের রামঘাট মিডল্যান্ড হাসপাতাল এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের সমর্থকেরা। মনোহরপুর এলাকায় মিছিল করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হকের অনুসারীরা।