কুমিল্লায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা স্টেশন ক্লাব: পয়লা বৈশাখ উপলক্ষে সকাল ছয়টায় সুর সংগীতে বর্ষবরণ অনুষ্ঠান, স্টেশন ক্লাব চত্বরে।
কুমিল্লা স্টেশন ক্লাব মহিলা শাখা: জেলা প্রশাসকের বাসভবনে শহীদ ডিসি সামসুল হক খান চত্বরে পান্তাভাতের আয়োজন, সকাল সাড়ে আটটায়।
জেলা ক্রীড়া সংস্থা: শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঘুড়ি উৎসব, বিকেল চারটায়।
কুমিল্লা সাংস্কৃতিক জোট: দুই দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের শুরু ধর্মসাগরের দক্ষিণ পাড়, কুমিল্লা মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে, সকাল ছয়টায়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: পয়লা বৈশাখের অনুষ্ঠান শুরু সকাল ছয়টায়, পৌর উদ্যানের জামতলায়।