কুমিল্লায় আট গুণীজনকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলার আট গুণীজনকে সংবর্ধনা দিয়েছে। গতকাল জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ওই সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল। সংবর্ধিত ব্যক্তিরা হলেন, জেলা বিএমএর সভাপতি মো. সহিদ উল্লাহ, সাবেক সভাপতি হেদায়েত উল্লাহ, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, চিকিৎসক অজিত পাল, মো. শাহাবুদ্দিন, হারুন অর রশিদ, মলিনা রাণী কুণ্ডু ও কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু।