কুমিল্লায় আরও ৮৪ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় আজ শুক্রবার আরও ৮৪ জন করোনা শনাক্ত হয়েছেন। আজ সুস্থ হয়েছেন ২৩ জন। তাঁদের সবার বাড়ি নাঙ্গলকোট উপজেলায়। জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন সাহাদাত হোসেন বিকেলে এসব তথ্য জানান।

নতুন আক্রান্ত ৮৪ জনের মধ্যে সিটি করপোরেশনে ৪১ জন, চৌদ্দগ্রামে ১৩ জন, লাকসামে ১১ জন, নাঙ্গলকোটে ৯ জন, বরুড়ায় ৫ জন, মুরাদনগরে ৪ জন ও বুড়িচংয়ে ১ জন রয়েছেন।

কুমিল্লা নগরে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ ৪১ জনসহ নগরের ২৭টি ওয়ার্ডে করোনা শনাক্ত হয়েছে ৩৪৫ জনের। এর বাইরে করোনা শনাক্ত হয়েছে দেবীদ্বার উপজেলায় ১৯১ জন, মুরাদনগরে ১৭৬ জন, চৌদ্দগ্রামে ১৬০ জন, চান্দিনায় ১৩৬ জন, লাকসামে ১১৪ জন ও বুড়িচং ১০৯ জন। শনাক্ত হওয়া বাকি ব্যক্তিরা জেলার অন্য ১১টি উপজেলার। এ নিয়ে আজ শুক্রবার পর্যন্ত জেলার ১৭ উপজেলা ও সিটি করপোরেশনে করোনা শনাক্ত হলেন ১ হাজার ৭১৪ জনের। সুস্থ হয়েছেন ২৯৮ জন। মারা গেছেন ৪৮ জন।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ও জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন মো. সাহাদাত হোসেন বলেন, কুমিল্লা শহরে করোনার প্রকোপ বেড়েছে। নমুনা প্রতিবেদন পাওয়ার পর সংখ্যাটা ঊর্ধ্বমুখী হচ্ছে।