কুমিল্লায় ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ব্যবস্থা নেওয়ার দাবি
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম ও ষোলনল ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর বাইরে অন্য চারটি ইউনিয়নও ঝুঁকিমুক্ত নয়। এ অবস্থায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু হবে কি না, সে ব্যাপারে ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। তাই সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে পর্যাপ্ত পুলিশ ও ৎব পাঠাতে হবে। কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গতকাল রোববার বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এসব কথা বলেন। এ সভা সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।সাজ্জাদ হোসেনের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী। তিনি বলেন, প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেলে করে কিছুসংখ্যক বহিরাগত মহড়া দিচ্ছে। এতে ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। ভোটের দিন পর্যাপ্ত পুলিশ না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। এ সময় পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, কমিটির সদস্য-সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাঈদ মাহবুব খান, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্ডার গার্ড বাংলাদেশ, ৎব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মো. রেজাউল আহসান বলেন, প্রশাসন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করবে। যেখানে ঝামেলা হবে সেখানে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।আগামী ১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত জেলার ১৬ উপজেলার ১৭১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।