কুমিল্লায় ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকায় ধানখেত থেকে গতকাল মঙ্গলবার শাহীন মিয়া নামের এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহীনের বাড়ি উপজেলার আড়াইওড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল সকালে গ্রামবাসী একটি ধানখেতে শাহীনের (২০) গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত সোমবার রাতে কুমিল্লা শহর থেকে মাঝিগাছা এলাকায় ভাড়া নিয়ে গেলে শাহীনকে হত্যা করা হয়। পরে তাঁর ইজিবাইক নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।