কুমিল্লায় ইজিবাইক ছিনিয়ে চালককে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রাম থেকে গতকাল শনিবার হাত-পা বাঁধা অবস্থায় ইমাম হোসেন (১৪) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। ইমাম সদর দক্ষিণ উপজেলার মেরকোট গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে ইজিবাইক চালাত। এ ঘটনায় মামলা হয়েছে।কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মোবারক হোসেন জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইমামের ভাই জাকির হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।