কুমিল্লায় ইয়াবা বড়িসহ যুবদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বিলুপ্ত সদর দক্ষিণ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি রাকিবুল হাসান ওরফে মনোয়ারকে (৪০) ৪০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ওই সময় রাকিবুলের আরেক সহযোগী নারায়ণগঞ্জের হাফেজ আহমেদকেও (৩২) গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
দুজনকে গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বলেন, রাকিবুল তাঁর মাথার ওপর স্কচটেপ দিয়ে ইয়ারা বড়ি হেলমেট দিয়ে ঢেকে রেখেছিলেন। পুলিশের টহল দল তাঁর মোটরসাইকেল আটক করে তল্লাশি চালায়।